ডাকযোগে পাওয়া
মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীরস+আলোর সম্পাদক অতি চালাক লোক, যাতে সবজান্তা বিভাগে কঠিন কঠিন প্রশ্ন পাঠাতে না পারি, সে জন্য পোস্টকার্ড ব্যবহার করতে বলেছেন। আর এখন তো পোস্টকার্ডই পাওয়া যায় না। উনি বুঝতে পেরেছেন, চিঠির মাধ্যমে প্রশ্ন করলে অনেক কঠিন প্রশ্ন করে ফেলে সবজান্তাকে বিপদে ফেলে দিতে পারি, তাই তিনি এই বিকল্প ব্যবস্থা করেছেন।মো. শাফায়াত হোসেনরেইসকোর্স, কুমিল্লা আপনি যে আসল বিষয়টা বুঝতে পারছেন, সেটা যে আমি বুঝতে পেরেছি, তা আপনি বুঝতে পেরেছেন কি না সেটা কিন্তু ঠিক বোঝা গেল না।মঙ্গল গ্রহ থেকে বলছি, আমাদের এখানে একটা ফান ম্যাগাজিন হচ্ছে। নাম বোকা+মূর্খ। মানে বোকা আর মূর্খদের নিয়েই এই ফান ম্যাগাজিন সাজানো হবে। এর বি.স-এর পদটা খালি আছে। আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি।মাজহারুল আনামছায়াবিতান, কুমিল্লা আমার কাছে এ ধরনের অফার নতুন নয়। এর আগে শনি ও বৃহস্পতি থেকেও কল পেয়েছি। আমাকে একটু টাইম দিন ভাবার জন্য। মহাকাশযান লোসার ৪২০ থেকে বলছি, তুমি এই রস+আলো প্রকাশ করা বন্ধ করো। আমাদের ক্যাপ্টেন সারা দিন রস+আলো হাতে নিয়ে উদাস হয়ে বসে থাকে। জাহাজ চালানোয় তার এক ফোটা মন নেই।আসাদ শফিককুমিল্লা এত দিকে খেয়াল করা আমার পক্ষে সম্ভব নয়। তোমার ক্যাপ্টেনকে হেমায়েতপুর পোস্টিং দেওয়ার ব্যবস্থা করো।