ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীবিস ভাইয়া, দৃঢ় বিশ্বাস আমার দেওয়া পামঅয়েল খেয়ে খুব ভালো আছো। ‘পৃথিবী গোল কেন...প্রেম করার উদ্দেশ্য কী?’ এসব প্রশ্নের উত্তর দিতে থতমত খেলেও আমার লেখা কেন ছাপা হয় না এ প্রশ্নের উত্তর তো সহজেই দিতে পারবে, নাকি?সজীব তালুকদারসাটুরিয়া, মানিকগঞ্জ ও তেলটা কি খাওয়ার জন্য পাঠিয়েছিলেন? আমি তো গায়ে মাখার তেল ভেবে...। আসলে লেখা থেকে তেলটাই বেশি ভাল ছিল বলে তেল রেখে লেখাটা হাপিশ করে দিয়েছিলাম। বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে পোস্ট অফিস। অনেক কষ্টে অফিসে গিয়ে লেখা পাঠাতে হয়। আমি যদি সব বিভাগের লেখা আলাদা করে ই-মেইল করি তাহলে কি সেটা গ্রহণীয় হবে?মু. ওসমান গনীচন্দনাইশ, চট্টগ্রাম আরে কাগজে কাগজে আমি রীতিমতো ডুবে আছি। চারিদিকে শুধু খাম আর কাগজ। সবাইকে বলছি, ই-মেইলে লেখা পাঠানোর সুযোগ থাকলে আঠারো মাসে বছর কেন?আমি অনেক প্রশ্ন পাঠাই। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, তার কোনো উত্তর পাচ্ছি না, তাই আমার আশা কমে যাচ্ছে। বিস ভাইয়া, তাই যত দ্রুত সম্ভব লেখা ছাপিয়ে একজন মুমূর্ষু লেখককে বাঁচাতে এগিয়ে আসুন। আমার প্রশ্নটা ছিল, মাথা খারাপ কাকে বলে?তারেক রহমান ভুঁইয়াবরমী, শ্রীপুর, গাজীপুর সংসার সুখ-দুঃখ তরঙ্গের খেলা, আশাই একমাত্র ভেলা। আপনার প্রশ্নের উত্তর হচ্ছে—অনেক সময় দীর্ঘদিন লেখা ছাপা না হলেও অনেকের মধ্যে এই সমস্যাটা দেখা দিতে পারে।