ডাকযোগে পাওয়া
মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীবি.স. ভাইয়া, আমার দুই হিন্দিভাষী বোনের কথা আপনার মনে আছে? আপনার পরামর্শে কোনো কাজ হয়নি! ওদের হিন্দি এখন চরম আকার ধারণ করেছে। মা-বাবাও অতিষ্ঠ। অনেক দিন বাড়ি যেতে পারছি না!জহির উদ্দিন লস্করলোক প্রশাসন বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ওদের সঙ্গে হিব্রু ভাষায় কথা বলা শুরু করুন। হিন্দির বদলে যতক্ষণ না বাংলায় কথা বলছে ততক্ষণ এই তরিকা চালিয়ে যান।আশা করি ভালো আছেন! আমি কত্ত প্রশ্ন পাঠালাম কিন্তু একটা প্রশ্নও ছাপা হলো না। সবজান্তা লোকটা কি ঘুষ খায়? ঘুষ খেলে তো সরাসরি বলতে পারে! আমি কি বলেছি ঘুষ দেব না!মো. মইন উদ্দিনহাজী মু. দানেশ বিশ্ববিদ্যালয়, দিনাজপুর আপনি যত তাড়াতাড়ি পারেন ঘুষ নিয়ে চলে আসুন। সবজান্তা ঘুষ ছাড়া কোনো প্রশ্ন ছাপানো তো দূরে থাক, খাম খুলে পড়েই না। ঘুষ এনে আগে আমার সঙ্গে দেখা করবেন।দীর্ঘদিন ধরে আপনি আমার লেখা ছাপাচ্ছেন না। আপনার সমস্যা কী? সমস্যা থাকলে বলেন। সমাধান করে দিচ্ছি। আর সমস্যা না থাকলেও বলেন। সমস্যা সৃষ্টি করে দিচ্ছি। শায়লা ইয়াসমিনপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেখুন, এখন তো সমাধানের যুগ নেই। এখন সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা দিতে হয়। আর সমস্যার কথা বলছেন? সাগরের মাঝে কয়েক ফোঁটা পানি দিলে আর কী হবে। আছি তো সমস্যার মধ্যে ডুবে। পারলে একটা ভেলা নিয়ে আসেন। সমস্যার মধ্যে না ডুবে অন্তত সমস্যার ওপর ভাসি!