ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীবি.স. ভাইয়া, খেয়াল করেছেন, বাঙালি ইদানীং খুব সময় জ্ঞানসম্পন্ন হয়ে উঠেছে। কখন কখন খেতে হবে, কখন কখন টিভি দেখতে হবে—সব হচ্ছে নিয়ম মেনে। গরম এলেই এই প্রবণতা বেড়ে যায়। ভাবছেন কীভাবে? লোডশেডিং। সবই ডিজিটাল লোডশেডিংয়ের খেল। পারভেজস্টেডিয়ামপাড়া, মেহেরপুর আসলে একটু গরম না দিলে বাঙালি সহজে বশে আসে না। দেখছেন না একটু গরম পড়াতে সবকিছু কেমন নিয়মমাফিক হয়ে গেছে। এ থেকে এটাও প্রমাণিত হলো, মানুষ আসলেই গরমের ভক্ত নরমের যম!রস+আলোর ২ এপ্রিল, ২০১২ সংখ্যায় মলাট রসে প্রকাশিত ‘কে হতে চায় গালিবাজ’-এ আঙুল উঁচিয়ে কথা বলা ছবিটির জন্য রস+আলো কর্তৃপক্ষকে ধন্যবাদ। এখন দয়া করে বলবেন কি ছবিটি কার?কে আহম্মদপলিটেক, নাসিরাবাদ শিল্প এলাকা, চট্টগ্রাম আপনাকেও আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। ছবিটি আসলে আপনি যার ভাবছেন তারই।বি.স. ভাইয়া, রস+আলোর পেছনে যে কত কালি নষ্ট করেছি তার কোনো হিসাব নেই। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে যদি ‘অর্থহীন কালি নষ্ট’ নামে কোনো বিভাগ থাকত, নিশ্চিত আমার নাম উঠে যেত।তাসনিম নাজ পান্থপাড়া, মাধবী, যশোর আরে কী যে বলেন! আপনি তো মাত্রই শুরু করলেন। আরও কিছুদিন চালিয়ে যান। এরপর দেখি নাম ওঠানো যায় কি না। আপাতত ডাকযোগে পাওয়া বিভাগে নাম উঠেছে, এতেই তৃপ্তির ঢেকুর তুলুন।