ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীরস+আলোর অনেকগুলো বিভাগ, যেমন—রুশ রস, কার্টুন, যাপিত রস, চিরায়ত রস—এ গুলোর সঙ্গে ‘রস’ আছে, কিন্তু গুণীজন কহেন, সবজান্তা সমীপেষু, ডাকযোগে পাওয়া—এগুলোর সঙ্গে ‘রস’ নেই কেন?এম ইয়াসিন আরাফতলোহাগাড়া, চট্টগ্রাম বিষয়টা আসলেই বেশ চিন্তারসের উদ্রেক করছে। দেখি এই রসবিষয়ক একটি রস-বৈঠক করা যায় কি না। তারপর এ ব্যাপারে একটা রস সিদ্ধান্ত নেওয়া যাবে। রস+আলো যদি মানবিক কাজেও এগিয়ে আসে, তাহলে বিষয়টা খুব ভালো হয়। গার্লফ্রেন্ডকে প্রতিদিন ফাস্টফুড খাওয়ানো বাবদ চলতি অর্থবছরে রস+আলো যদি আমাকে ২০০ টাকা করে অর্থঋণ দিত! বিষয়টা একটু মানবিক দৃষ্টিকোণ থেকে বিচার করবেন।মো. সজীব আকন্দভাবলা, বেলাব, নরসিংদী অনেক দিন তো ফাস্টফুড খাইয়েছেন, এবার একটু ‘স্লোফুড’ খাওয়ান। তারপর তাকে বোঝান, দেশের কতভাগ মানুষ এই ‘স্লোফুড’ খেয়ে বেঁচে আছে। তখন দেখবেন সেই বিষয়টা মানবিক দিক থেকে বিচার করে আপনাকে উল্টা প্রতিদিন আর্থিক সাহায্য করবে।আমি প্রায়ই সেরা প্রশ্নকারী নির্বাচিত হই। কিন্তু আমার বন্ধুরা সেটা বিশ্বাস করে না। ওদের ধারণা, আমি আপনাকে ঘুষ দিয়ে সেরা প্রশ্নকারী নির্বাচিত হই। এখন আপনিই বলেন তো ভাইয়া, বিষয়টা কি আসলেই তাই!মো. সুজাউদ্দিনবিবিরহাট, ফটিকছড়ি, চট্টগ্রাম আগে বলেন এইবার কত দেবেন! নইলে কিন্তু আমি সবাইকে সত্য কথা বলে দেব। ওয়েবসাইট অবলম্বনে