ডাকাতিয়া ফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবার জন্য নিয়ে এল বৈশাখের ঝোড়ো অফার

সাধ্যের মাঝে সবটুকু ইলিশ!

টানা ৭২ ঘণ্টা একটানা কথা বললেই তুমিও পেতে পারো তিমি সাইজের একটি ইলিশ মাছ সম্পূর্ণ ফ্রি*

তাহলে আর দেরি কেন? আজই বসে যাও কথা বলতে। আর স্বপ্ন দেখো পয়লা বৈশাখে পান্তা-ইলিশ খাওয়ার।

t কথা বলতে হবে ননস্টপ। দুটি বাক্যের মাঝখানে কমা ব্যবহার করা যাবে, তবে দাঁড়ির সমান বিরতি দেওয়া যাবে না।

t কথা বলার মাঝখানে হাই তোলা বা কাশি দেওয়া যাবে না।

t কথা বলতে হবে এক জায়গায় স্থির হয়ে। যে স্থান থেকে কথা বলা শুরু হবে, তার ২০ গজ বাইরে গেলেই অফারটি বাতিল হয়ে যাবে।

t ইলিশের সাইজ পরিবর্তনশীল, ক্ষেত্রবিশেষে জাটকা সাইজেরও হতে পারে। বিজয়ীকে যে সাইজেরই ইলিশ দেওয়া হোক না কেন, সেটা নিয়েই সন্তুষ্ট থাকার মনমানসিকতা থাকতে হবে।

t আরও বাকি ১০১টি শর্ত জানার জন্য ভিজিট করুন www.dakatia.com ঠিকানায়।