ডাকাতের গুলিতে নিহত চালকের পরিবারের সদস্যদের আর্থিক অনুদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাকাতের গুলিতে নিহত বাসচালক আবুল হোসেনের পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেন টেরিবাজার ব্যবসায়ী সমিতির নেতারা
ডাকাতের গুলিতে নিহত বাসচালক আবুল হোসেনের পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেন টেরিবাজার ব্যবসায়ী সমিতির নেতারা

যাত্রীদের বাঁচাতে গিয়ে ডাকাতদের ছোড়া গুলিতে নিহত চালক আবুল হোসেনের পরিবারের সদস্যদের আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেছে টেরিবাজার ব্যবসায়ী সমিতি।
এ উপলক্ষে ৯ সেপ্টেমম্বর সমিতি কার্যালয়ে আয়েজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল হক। সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মোহাম্মদ কফিল উদ্দিন, আন্তজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন, মিরসরাই অ্যাসোসিয়েশনের প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌহিদুল্লা্হ, সমিতির সহসভাপতি মো. দিদারুল আলম, মোহাম্মদ মুছা, মোহাম্মদ ইসমাইল, যুগ্ম সম্পাদক মো. লিয়াকত আলী, মো. জাহাঙ্গীর আলম, অর্থসম্পাদক মো, আবুল মনসুর প্রমুখ।
সভায় সমিতির পক্ষ থেকে চালকের স্ত্রী গুলনাহার বেগমসহ পরিবারের হাতে এক লাখ ২৫ হাজার টাকা এবং সহকারী হুমায়ুন কবিরের হাতে ৩০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, গত ২৫ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর দাউদপুর সেতু এলাকায় ডাকাতের কবলে পড়ে সৌদিয়া পরিবহনের একটি বাস। এ সময় ডাকাতদের ছোড়া গুলিতে নিহত হন বাসের চালক আবুল হোসেন।