ডাচ্-বাংলা ব্যাংক—প্রথম আলো গণিত উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০১ সালে প্রথম আলোর বিজ্ঞান প্রজন্ম পাতায় শুরু হওয়া নিউরনে অনুরণন এখন এদেশের শিক্ষার্থীদের প্রাণের উৎসব। ২০০৩ সালে গণিত অলিম্পিয়াড কমিটর আত্মপ্রকাশের মাধ্যমে শুরু প্রাতিষ্ঠানিক পথ চলা। ২০০৪ সালে এই পথচলাতে যুক্ত হয় ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। সে সময় কোনো প্রতিষ্ঠানই এ উৎসবের পৃষ্ঠপোষকতায় রাজী হয়নি, কিন্তু এগিয়ে আসে ডাচ বাংলা ব্যাংক। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি সেই ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত ডাচ বাংলা ব্যাংকের আর্থিক সহযোগিতায় আয়োজন করে চলেছের গণিত উৎসবের। শুধু দেশের উৎসবগুলো নয়, আন্তর্জাতিক গণিত উৎসবে অংশগ্রহণের পূর্ণ সহযোগিতা ডাচ বাংলা ব্যাংক দিয়ে চলেছে।