উপকরণব্রেড-তিন টুকরা, বোনলেস স্টেক-২টি, পনির-২ টুকরা, হোয়াইট পাউডার (বেকারিতে কিনতে পাওয়া যায়), মেয়োনেজ, কেচাপ, ডিম, লেটুস, টমেটো, ফয়েল পেপার এবং আমেরিকান বার্গার স্পেশাল মসলা মিক্স।প্রণালিকিমার সঙ্গে হোয়াইট পাউডার ভালো করে মেশাতে হবে। এরপর এতে ডিমের সাদা অংশ মেশাতে হবে। বিফ কিমা হলে অল্প পেঁয়াজ দিতে হবে। তবে চিকেন বার্গারে তা লাগবে না। কিমার সঙ্গে মেয়োনেজ, কেচাপ এবং আমেরিকান বার্গার স্পেশাল মসলা মিক্স দিয়ে কিছু সময় ধরে মেশাতে হবে। এরপর বার্গার স্টেক প্রেসারে প্রেস করে দু-এক ঘণ্টা ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। এরপর গ্রিল মেশিনে আগুনের আঁচে স্টেকগুলো ভাজতে হবে। এ ক্ষেত্রে আগুনের ওপর বিশেষ ধরনের কিছু পাথর রাখা থাকে। পাথর পোড়া দেওয়ায় আমেরিকান বার্গারের স্টেকে আসে বিশেষ স্বাদ।স্টেক ভাজা হয়ে গেলে বার্গারের কাজ মোটামুটি শেষ। এরপর ফয়েল পেপারের ওপর ব্রেড রেখে লেটুস পাতা, চিজ, টমেটো, মেয়োনেজ, কেচাপ এবং স্টেক একটার ওপর একটা রেখে সাজাতে হবে। ফয়েল পেপারটি ভাঁজ করে আবারও বার্গারটিকে আগুনের তাপে রাখা হয়। যাতে ভেতরের খাবার থাকে গরম গরম। এবার পরিবেশনের পালা। আর আপনার পালা উদরপূর্তির।