ডায়মন্ড সিমেন্টের বিপণনবিষয়ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের বিপণনবিষয়ক এক কর্মশালা ২৪ জুলাই নগরের একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে সারা দেশে কর্মরত ডায়মন্ড সিমেন্টের বিপণন কর্মকর্তারা অংশ নেন।
কোম্পানির পরিচালক হাকিম আলী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। কর্মশালা পরিচালনা করেন কোম্পানির নির্বাহী পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) জসীম উদ্দিন খন্দকার।
এতে বক্তব্য দেন কোম্পানির মহাব্যবস্থাপক (ফিন্যান্স) এ বি এম কামাল উদ্দিন, প্রধান রসায়নবিদ জসীম উদ্দীন সরকার, উপমহাব্যবস্থাপক (মার্কেটিং) আবদুর রহিম ও আরিফুল ইসলাম, অতিরিক্ত মহাব্যবস্থাপক (মার্কেটিং) মো. কামরুজ্জামান খান, ব্যবস্থাপক (মার্কেটিং) মো. কামরুজ্জামান, গোলাম মোস্তফা চৌধুরী, আহসান হাবিব, মামুনুর রশীদ, মো. মহসীন ও জামশেদ আলম।
কর্মশালায় কোম্পানি উৎপাদিত ডায়মন্ড এক্সট্রিম পাওয়ারফুল গ্লোবাল সিমেন্টের দেশব্যাপী বাজার সম্প্রসারণে নানামুখী বিপণন কৌশলের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। বিজ্ঞপ্তি।