প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের বাসায় চার সদস্য ছাড়াও আরও দুজন সদস্য রয়েছে। এরা হচ্ছে ডারকি ও কুনডুন, আমাদের পোষা বিড়াল। বিড়াল হলেও আচরণটা একদম মানুষের মতোই। সারা দিন ঘুম আর খাবার সময় হলে আম্মুর পেছন পেছন ঘোরাঘুরি, এটাই ওদের কাজ। কিন্তু বেশি ভালো লাগে যখন ওরা দুজন দুটো ছোট্ট বাচ্চার মতো খেলে আর ঘুমায়।
কামরুন নাহার, গোপালগঞ্জ।