ডার্টি অণুকাব্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজটাকে
ডার্টি করি
কারণ, আমরা
পার্টি করি!
l
হাত বাড়ালেই
ভাই কিংবা দাদা
পকেট ভরে
দিচ্ছে তুলে চাঁদা!
l
লিডার যাঁরা
তাঁরাই ইন্ধনদাতা
তাঁরা হলেন শার্ট
আমরা হই হাতা।
l
বস যাহারা
নাই তাহাদের শাসন
তাই আমাদের
পাকাপোক্ত আসন!