ডাল-ভাতে চর্বি কমে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভিন্ন ধরনের ডাল প্রতিদিন খেলে ক্ষতিকর চর্বির পরিমাণ কমে। কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী নিয়মিত খাবারে ডাল গ্রহণ করেন এবং করেন না—এই দুই ধরনের মানুষের রক্তে চর্বি বা কোলেস্টেরলের মাত্রা পর্যবেক্ষণ করে এই মত দিয়েছেন।
নানা ধরনের ডাল এবং বীজজাতীয় খাদ্য, যেমন: মটরশুঁটি, শিম বা বরবটি ইত্যাদি দৈনিক খাদ্যতালিকায় রাখা হলে রক্তে এলডিএল কোলেস্টেরলের পরিমাণ আগের চেয়ে কয়েক মাসের মাথায় ৫ শতাংশ কমে আসে। আর হূদেরাগের ঝুঁকি হিসেবে এই ক্ষতিকর এলডিএল কোলেস্টেরল বেশি দায়ী। বিজ্ঞানীদের এই তথ্য-উপাত্ত সম্প্রতি কানাডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সাময়িকীতে প্রকাশিত হয়েছে। তবে এই সুফল পেতে হলে আমাদের অন্তত দৈনিক ১৩০ গ্রাম পরিমাণ ডাল বা ডাল গোত্রের শস্য খেতে হবে—এমনটাই বলছেন বিজ্ঞানীরা। তাই প্রতিদিন ডাল-ভাত খাদ্যতালিকায় থাকাটা খারাপ নয়। মেডপেজ।