ডালি বাঁচতে চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরিফা সোলতানা ডালির (২৫) দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। তাঁকে বাঁচাতে হলে জরুরি ভিত্তিতে কিডনি প্রতিস্থাপন করতে হবে। তিনি বর্তমানে ঢাকা কিডনি ফাউন্ডেশন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক হারুন অর রশিদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। তাঁর বাড়ি কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের লম্বরীপাড়া গ্রামে। ডালির বাবা বিদ্যালয় শিক্ষক মো. হাকিম মিয়া জানান, রোগ নির্ণয়ের পর থেকে গত ছয় মাসে মেয়ের চিকিৎসার পেছনে তাঁর প্রায় সাত লাখ টাকা খরচ হয়েছে। কিন্তু জরুরি ভিত্তিতে কিডনি প্রতিস্থাপন না করলে তাঁর মেয়েটিকে বাঁচানো যাবে না। এতে দরকার হবে প্রায় ১৫ লাখ টাকা। তিনি আরও জানান, মেয়ের চিকিৎসার জন্য বর্তমানে সপ্তাহে প্রায় ১০ হাজার টাকা খরচ হচ্ছে। এতদিন আত্মীয়-স্বজনের সহায়তায় এ খরচ চালানো হলেও বর্তমানে চিকিৎসার খরচ জোগাতে তিনি হিমশিম খাচ্ছেন। এ অবস্থায় কিডনি প্রতিস্থাপনের জন্য এত টাকা জোগাড় করা তাঁর পক্ষে অসম্ভব। তাই মেয়েকে বাঁচাতে হূদয়বানদের সহযোগিতা কামনা করেন। সাহায্য পাঠানোর ঠিকানা: হিসাব নম্বর-১৪৫.১০১.৬৮৪৮৬, ডাচ বাংলা ব্যাংক, কক্সবাজার শাখা, কক্সবাজার। মুঠোফোন: ০১৮১৯৯৬৭৫৯৮।