ডায়নামিক কক্স কিংডমের নির্মাণকাজ শুরু
‘আমাদের শৈল্পিক সৃষ্টি আপনার স্বপ্নের চেয়েও বেশি’ স্লোগানে পাঁচ তারকা মানের স্টুডিও অ্যাপার্টমেন্ট ডায়নামিক কক্স কিংডম প্রকল্পের কাজ শুরু হয়েছে গত ৩০ এপ্রিল। এ উপলক্ষে গৃহনির্মাণ প্রতিষ্ঠান ডায়নামিক ল্যান্ডমার্ক লিমিটেড কক্সবাজার কলাতলী সাগরতীরের গোলচত্বরে নির্মীয়মাণ ভবনের জায়গায় অনুষ্ঠানের আয়োজন করে। প্রকল্পের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ওসমান হারুন। উপস্থিত ছিলেন পরিচালক হাবিবুর রহমান, সাইফুল ইসলাম চৌধুরী, আফলাতুন কায়সার, মো. হাবিব, বাংলাদেশ নিউজ এজেন্সির সম্পাদক মির মেজবাহ আহমদ, সাংবাদিক ফরিদুল মোস্তফা খান, ছাত্রলীগ নেতা এমএ মঞ্জুর, মাহবুবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন বড় বাজার জামে মসজিদের খতিব কামাল উদ্দিন। প্রকল্প পরিচালক হাবিবুর রহমান জানান, ২৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ অ্যাপার্টমেন্টে সাঁতারকেন্দ্র, প্রেক্ষাগৃহ, ব্যায়ামাগার, মিলনায়তন, রেস্তোরাঁসহ প্রয়োজনীয় সব সুবিধা থাকবে।