উপকূলীয় স্থাপনার উপযোগী সিমেন্ট ডায়মন্ড কোস্টাল প্লাসের বাজারজাত শুরু হয়েছে। জলবায়ু পরিবর্তনে প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকির মুখে থাকা বাংলাদেশ উপকূলের জন্য লবণাক্ততা প্রতিরোধক এই বিশেষায়িত সিমেন্ট বাজারে আনল চট্টগ্রামের ডায়মন্ড সিমেন্ট লিমিটেড (ডিসিএল)।
২৫ আগস্ট কক্সবাজারে কলাতলী এলাকায় বেস্ট ওয়েস্টার্ন প্লাস হেরিটেজ হোটেল প্রাঙ্গণে বেলুন উড়িয়ে বাজারজাত কার্যক্রম উদ্বোধন করেন ডায়মন্ড সিমেন্টের পরিচালক হাকিম আলী। এ সময় প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক (বিক্রয় ও বিপণন) জসীম উদ্দিন খোন্দকার, উপমহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) আবদুর রহিম ও আরিফুল ইসলাম, প্রধান মান উন্নয়ন কর্মকর্তা জসীমউদ্দিন সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ডিলাররা উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে হোটেল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কক্সবাজার, দক্ষিণ চট্টগ্রামের সিমেন্ট ব্যবসায়ী ও ব্যবহারকারীদের কাছে উপকূলীয় স্থাপনা নির্মাণের নানা দিক, বিশেষায়িত সিমেন্টের প্রয়োজনীয়তা এবং ডায়মন্ড কোস্টাল প্লাসের উপকারিতা নিয়ে বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়। কোম্পানির পরিচালক হাকিম আলী বলেন, আগামী মাসের শেষ দিকে এই নতুন সিমেন্ট বাজারজাতের ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু এ নিয়ে ব্যাপক আগ্রহ ও সাড়া পড়ায় সেই পরিকল্পনা থেকে সরে এসে প্রাথমিক পর্যায়ে কক্সবাজার ও দক্ষিণ চট্টগ্রাম অঞ্চলের বাজারে ডায়মন্ড কোস্টাল প্লাস আনা হলো। পর্যায়ক্রমে ছড়িয়ে দেওয়া হবে সারা দেশের উপকূলীয় অঞ্চলে। বিজ্ঞপ্তি।