ডায়মন্ড সিমেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিমেন্ট উৎপাদক প্রতিষ্ঠান ডায়মন্ড সিমেন্ট লিমিটেড চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন উপজেলায় বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। গত শুক্রবার কর্ণফুলী থানার আজিমনগরে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।পুলিশের উপকমিশনার (সদর) মো. ময়নুল ইসলাম এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় পুলিশের উপকমিশনার (ট্রাফিক) ফারুক আহমেদ, ডায়মন্ড সিমেন্টের ভাইস চেয়ারম্যান খালেক পারভেজ, পরিচালক আজিম আলী ও হাকিম আলী, স্থানীয় রাজনীতিবিদ হায়দার আলী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রথম পর্যায়ে কর্ণফুলী থানার বিভিন্ন ইউনিয়নের প্রধান সড়কগুলোতে বনজ ও ফলদ বৃক্ষরোপণ করা হবে। পর্যায়ক্রমে বিভিন্ন উপজেলার প্রধান সড়কগুলোতে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। বিভিন্ন প্রজাতির বনজ ও ফলদ বৃক্ষরোপণের পাশাপাশি এসবের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণও কোম্পানির পক্ষ থেকে করা হবে বলে জানানো হয়। বিজ্ঞপ্তি