প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলার অংশ হিসেবে রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের রানিরহাটে ডায়রিয়া প্রতিরোধবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বেসরকারি সংস্থা আশার শাখা কার্যালয়ে ১১ সেপ্টেম্বর সকালে এ কর্মশালায় ডায়রিয়া ছাড়াও যক্ষ্মা, হাঁপানি ও নিরাপদ মাতৃত্ব বিষয়েও সচেতনতার ওপর গুরুত্ব দেওয়া হয়। আশার রানিরহাট শাখার ব্যবস্থাপক শ্রীনাল বড়ুয়া জানান, স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে আশা সারা দেশে এ কর্মশালার আয়োজন করেছে।