ডায়াবেটিক হাসপাতালে এলবিয়ন গ্রুপের অনুদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে দুই লাখ টাকা অনুদান দিয়েছে এলবিয়ন গ্রুপ। গত সোমবার নগরের খুলশী এলাকায় অবস্থিত হাসপাতালের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে মাধ্যমে অনুদানের চেক হস্তান্তর করেন এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান মো. রাইসুল উদ্দিন। অনুদানের চেক গ্রহণ করেন ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী।
অনুদান দিয়ে হাসপাতালে রোগীদের জন্য নতুন শয্যা স্থাপন করা হবে। চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক নওশাদ আহমেদ খান, এলবিয়ন গ্রুপের বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান কাজী মো. শহীদুল হাসান, ইনোভেটিভ ফার্মার আঞ্চলিক ব্যবস্থাপক বাবুল আখতার চৌধুরী। বিজ্ঞপ্তি।