ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে ২৮ ফেব্রুয়ারি দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়। দিনের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা ও সুধী সমাবেশ।
সমিতির সভাপতি ডা. ছৈয়দুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের চট্টগ্রাম সমিতির সভাপতি আকবর আলী। স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী।
সভায় বক্তারা বলেন, ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি, অবক্ষয়ী ও ব্যয়বহুল রোগ, যা অনেক মারাত্মক জটিলতার সৃষ্টি করতে পরে এবং এ রোগ এখন পরিবার, রাষ্ট্র ও সারা বিশ্বের জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে। ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্যশিক্ষাই সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন সমিতির নির্বাহী সদস্য আবিদা মোস্তফা, মো. শাহনেওয়াজ, মো. হাসান মুরাদ, মো. শহীদুল ইসলাম, হাসপাতালের পরিচালক ডা. নওশাদ আহমেদ খান, প্রিন্সিপাল নিউট্রিশন অফিসার হাসিনা আকতার, জীবন সদস্য ও প্রাক্তন বিভাগীয় স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. খাইরুল বাশার এবং আদর্শ রোগীদের মধ্যে বক্তব্য দেন মো. শহীদুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির নির্বাহী সদস্য আইনজীবী চন্দন কুমার তালুকদার।
অনুষ্ঠানে সচেতনভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য হাসপাতালের পক্ষ থেকে পাঁচজনকে আদর্শ রোগী হিসাবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।