প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর ছাগলনাইয়া উপজেলা সদরে ডায়াবেটিস হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির সভাপতি ফয়েজ আহমদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ছাগলনাইয়া উপজেলার চেয়ারম্যান নূর আহাম্মদ মজুমদার, এক্সিম ব্যাংকের পরিচালক নুরুল আমিন, ছাগলনাইয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মোমিনুর রশীদ, পৌরসভার মেয়র মো. আলমগীর, ফেনী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আলাউদ্দিন মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল কাদির, ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডা. জালাল উদ্দিন মেনন। এক্সিম ব্যাংকের পরিচালক হাসপাতালের জন্য নগদ তিন লাখ টাকা অনুদান এবং মৌলভি সামছুল করিম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বিনা মূল্যে ওষুধ দেওয়ার একটি কাউন্টার খোলার ঘোষণা দেন।