প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘অন্ধত্ব এড়াতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন’ প্রতিপাদ্য সামনে রেখে ১৪ নভেম্বর সকালে ফেনীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। ফেনী ডায়াবেটিক সমিতির আয়োজনে দিবসটি উপলক্ষে শহরের মিজান রোডে ডায়াবেটিক হাসপাতাল চত্বর থেকে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুনসহ শোভাযাত্রার আয়োজন করা হয়।
এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয় হাসপাতালের মিলনায়তনে। সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ জাহান আরা বেগম।
ফেনী ডায়াবেটিক সমিতির সভাপতি আক্রামুজ্জমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সমিতির সহসভাপতি আবদুর রহমান, সহসভাপতি আবদুল মোতালেব, যুগ্ম সম্পাদক খোন্দকার নজরুল ইসলাম, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) গাজী আবু বকর।