প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডি ইঞ্জিনিয়ার্স ক্লাবের উদ্যোগে ১২ সেপ্টেম্বর দিনব্যাপী সি প্রোগ্রামিং–বিষয়ক কর্মশালা ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও পলিটেকনিক ইনস্টিটিউশনের ৫০ জন শিক্ষার্থী অংশ নেন। এতে উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সোমেন কানুনগো। সভাপতি পরামর্শক আব্দুল মান্নানের সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কো-অর্ডিনেটর গোলাম মুক্তাদীর, ক্লাবের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফাহমিদা আক্তার প্রমুখ।
কর্মশালায় সোমেন কানুনগো বলেন, ‘প্রযুক্তির ছোঁয়ায় তরুণ সমাজ নিজেদের ব্যবহারিক জ্ঞান উন্নত করে সমাজকে দারিদ্র্যমুক্তির পথে নিয়ে যাবে। আমাদের এমনটাই প্রত্যাশা।’ বিজ্ঞপ্তি।