ডি ইঞ্জিনিয়ার্স ক্লাব ও জবস িবডি ডটকমের ক্যারিয়ার আড্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডি ইঞ্জিনিয়ার্স ক্লাব ও জবস িবডি ডটকমের উদ্যোগে নগরের পাঁচটি বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার আড্ডা অনুষ্ঠিত হয়। ২৮ থেকে ৩০ মার্চ ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়, চিটাগাং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই আড্ডার আয়োজন করে এই দুটি প্রতিষ্ঠান। এতে প্রধান বক্তা ছিলেন জবস িবডি ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম হাসান। পরিচালনায় ছিলেন ডি ইঞ্জিনিয়ার্স ক্লাবের সভাপতি সোমেন কানুনগো, প্রধান উপদেষ্টা গোলাম মোক্তাদের ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফাহমিদা আক্তার।
ক্যারিয়ার আড্ডায় চাকরির বর্তমান অবস্থা, উন্নতমানের সিভি তৈরির কৌশল, পরীক্ষার জন্য কী ধরনের প্রস্তুতি থাকা দরকার এবং কীভাবে চাকরির পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হবে এ ব্যাপারে ধারণা দেওয়া হয়। এ ছাড়া ছিল উপস্থিত শিক্ষার্থীদের জন্য সরাসরি প্রশ্ন ও উত্তর পর্বের আয়োজন। বিজ্ঞপ্তি।