ডি স্প্রাখে জার্মান ভাষা কোর্স ৮ অক্টোবর শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের জার্মান ভাষা শিক্ষাকেন্দ্র ডি স্প্রাখে জার্মান ভাষা কোর্সের অক্টোবর-ডিসেম্বর সেশনের ক্লাস শুরু হবে ৮ অক্টোবর। তিন মাস মেয়াদি এই সেশনের ভর্তি শুরু হবে ১ অক্টোবর। চলবে ৭ অক্টোবর পর্যন্ত। এতে ভাষা শিক্ষার পাশাপাশি জার্মানিতে উচ্চশিক্ষা ও ভিসা–সংক্রান্ত যাবতীয় তথ্য ছাত্রছাত্রীদের দেওয়া হয়ে থাকে।
উল্লেখ্য, চট্টগ্রাম থেকে প্রতি বছর বিপুলসংখ্যক ছাত্রছাত্রী ডি স্প্রাখের সহায়তায় উচ্চশিক্ষার জন্য জার্মানি যায়। ডি স্প্রাখেতে জার্মানিতে লেখাপড়া–সংক্রান্ত যাবতীয় সহায়তা করা হয় বিনা মূল্যে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ: ডি স্প্রাখে, ২১৬ জামাল খান সড়ক, চট্টগ্রাম অথবা মুঠোফোন : ০১৭১৫২৪১৭২০। বিজ্ঞপ্তি।