ডি স্প্রাখের পরামর্শ সভার সময় পরিবর্তন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের জামালখানে অবস্থিত জার্মান ভাষা শিক্ষাকেন্দ্র ডি স্প্রাখের উচ্চ শিক্ষাবিষয়ক সাপ্তাহিক পরামর্শ সভার সময় পরিবর্তন করা হয়েছে। এখন থেকে জার্মানিতে উচ্চশিক্ষা–সংক্রান্ত এই পরামর্শ সভা প্রতি মঙ্গলবার বিকেল সোয়া চারটার পরিবর্তে প্রতি বৃহস্পতিবার বিকেল চারটায় অনুষ্ঠিত হবে। পরামর্শ সভায় যোগ দিতে ইচ্ছুক শিক্ষার্থীদের আগের মতোই নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য ডি স্প্রাখে, ২১৬ জামাল খান রোড এই ঠিকানায় যোগাযোগ করতে হবে। বিস্তারিত মুঠোফোন (০১৭১৫-২৪১৭২০, ০১৭২৪-০৪৭০২৯) জানা যাবে। বিজ্ঞপ্তি।