ডিআইআইটির বিভিন্ন কোর্সে ভর্তি চলছে
তথ্যপ্রযুক্তি শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান ডিআইআইটির বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। এর মধ্যে কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ২০১১-১২ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (কম্পিউটার, ইলেকট্রিক্যাল, আর্কিটেকচার ও সিভিল) কোর্সে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি বিভিন্ন ডিপ্লোমা (হার্ডওয়্যার, নেটওয়ার্কিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং) কোর্সেও ভর্তি শুরু হয়েছে।উল্লেখ্য, ডিআইআইটি ১৯৯৭ সাল থেকে যুক্তরাজ্যের ন্যাশনাল কম্পিউটিং সেন্টারের (এনসিসি) অধীনে আন্তর্জাতিক ডিপ্লোমা এবং অ্যাডভান্সড ডিপ্লোমা প্রদান করে আসছে যা সম্পন্ন করে শিক্ষার্থীরা দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনার্স কোর্সে ক্রেডিট ট্রান্সফার করতে পারবে। এ ছাড়াও ডিআইআইটির আন্তর্জাতিক মানের বেশ কিছু কোর্স রয়েছে। এর মধ্যে এক বছর মেয়াদী ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ইয়ার, ইন্টারন্যাশনাল ডিপ্লোমা ইন কম্পিউটার স্টাডিজ, ইন্টারন্যাশনাল অ্যাডভান্সড ডিপ্লোমা ইন কম্পিউটার স্টাডিজ, ইন্টারন্যাশনাল ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, ইন্টারন্যাশনাল অ্যাডভান্সড ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ উল্লেখযোগ্য। এসব কোর্সের সিলেবাস এবং কারিকুলাম এনসিসি প্রণীত।শিক্ষার্থী ভর্তির সময়ে তাঁদের ক্ষমতা যাচাই করে ডাটাবেজ, প্রোগ্রামিং অথবা নেটওয়ার্কিং কোন বিষয়ে কোর্স করতে পারবে তা নির্ধারণ করা হয়। ভর্তিসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য নাসিরাবাদ হাউজিং সোসাইটির ডিআইআইটি ক্যাম্পাস অথবা ফোনে (৬৫১৩৫৪, ২৫৫৩৭০৩, ০১৭১৩৪৯৩২৬৯) যোগাযোগ করা যেতে পারে।