ডিএইচএমএস কেন্দ্রীয় সংগ্রাম পরিষদের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিকেল সায়েন্স (ডিএইচএমএস) কেন্দ্রীয় সংগ্রাম পরিষদের প্রতিনিধি সম্মেলন সম্প্রতি মুনীরুল হক চৌধুরীর সভাপতিত্বে নগরের লালদিঘি পাড়ে একটি চিকিৎসালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন চিকিৎসক এম আনোয়ারুল আহসান, গোপাল ভট্টাচার্য, আ ম ম নুরুল হক, ফজলুল হক সিদ্দিকী, ভজন কুমার তলাপাত্র, আলাউদ্দিন ভূঁইয়া, পরেশ চক্রবর্তী, মুহাম্মদ শরিফুল কবির, এমএন আলমগীর প্রমুখ। সম্মেলনে এম আনোয়ারুল আহসানকে চেয়ারম্যান এবং গোপাল ভট্টাচার্যকে মহাসচিব করে বাংলাদেশ ডিএইচএমএস কেন্দ্রীয় সংগ্রাম পরিষদের ১০১ সদস্যের কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি।