ডিঅক্সিরাইবো নিউক্লিক এসিড বা ডিএনএকে বলা হয় জীবনের ব্লু-প্রিন্ট বা নীলনকশা। এটি এমন একধরনের নিউক্লিক এসিড, যাতে জীবদেহের গঠন ও কার্যকলাপ নিয়ন্ত্রণের জিনগত নির্দেশ রক্ষিত থাকে। বিশ্বের সব জীবিত প্রাণীর মধ্যে ডিএনএ পাওয়া যায়। তবে কিছু ভাইরাস গ্রুপের আরএনএ জিনোম রয়েছে। যদিও ভাইরাসকে জীবন্ত প্রাণ হিসেবে ধরা হয় না। জীব কোষে ডিএনএর প্রধান কাজ তথ্য সংরক্ষণ। ডিএনএর আকার একটি পেঁচানো মইয়ের মতো। ডিএনএর আকারের ব্যাপারে প্রথম ধারণা দেন মার্কিন জিনবিজ্ঞানী জেমস ওয়াটসন এবং ইংরেজ জিনবিজ্ঞানী ফ্রান্সিস ক্রিক। ডিএনএ নিউক্লিওটাইড নামক অণু দিয়ে গঠিত একটি লম্বা পলিমার, যা সুগার ও ফসফেট দিয়ে গঠিত একটি মেরুদণ্ডের সঙ্গে যুক্ত। যদি প্রতি মিনিটে আপনার টাইপ করার গতি ৬০ শব্দ হয়, তবে দৈনিক আট ঘণ্টা খেটে একজন মানুষের ডিএনএ জিনোম টাইপ করতে আপনার ৫০ বছর লাগবে।হয়ে যায়, এর ৯০ শতাংশ শুরু করার এক বছরের মধ্যেই বন্ধ হয়ে যায়। আপনি যদি আপনার সব ডিএনএ খুলে লম্বা করে সাজিয়ে রাখেন, তবে তা হবে পৃথিবী থেকে চাঁদের দূরত্বের সমান। বর্তমানে পিতামাতার সঙ্গে সন্তানের সম্পর্ক বা বংশ পরিচয় নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ টেস্ট ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে। ডিএনএ টেস্ট করে আপনি আপনার রোগের ঝুঁকি সম্পর্কে জানতে পারেন। —সামসুল আলমসূত্র: ফানফ্যাক্টজ