ডিওডোরান্টের হরেক ব্যবহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিওডোরান্টের হরেক ব্যবহার
ডিওডোরান্টের হরেক ব্যবহার

ঘামের দুর্গন্ধ দূর করতে ডিওডোরান্ট নামে পরিচিত বিশেষ তরল পদার্থের জুড়ি নেই। এই ডিওডোরান্ট আপনি শরীরের দুর্গন্ধ দূর করার পাশাপাশি দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রে ব্যবহার করতে পারেন খুব সহজেই। তারই কয়েকটি নমুনা:
দরজা ঠিক করতে: দরজা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করছে? সমস্যা নেই, কবজায় ডিওডোরান্ট দিন। বিরক্তিকর আওয়াজ বন্ধ হয়ে যাবে।
কমবে ব্যথা ও ফোলা: মশায় কামড়ালে আমরা চুলকানি কমানোর জন্য অনেক সময় সেই জায়গায় জোরে চাপড় দিই। এর চেয়ে ভালো বুদ্ধিও কিন্তু আছে। ক্ষতস্থানে ডিওডোরান্ট লাগান। এর অ্যালুমিনিয়াম সল্ট ব্যথা ও ফোলা কমাতে সাহায্য করবে।
আর পড়বে না ফোসকা: নতুন জুতা পরার আগে পা পরিষ্কার করে ও শুকিয়ে নিয়ে চারপাশে ডিওডোরান্ট লাগান। এতে পা মসৃণ থাকবে। ফলে, পায়ে ঘষা লাগবে কম।
সতেজ থাকবে আলমারি: আপনার প্রিয় ঘ্রাণসম্পন্ন একটি ডিওডোরান্টের ক্যাপ খুলে আলমারির কোনায় রেখে দিন। সুগন্ধি ছড়িয়ে যাবে চারপাশে। জিনিসপত্রেও সেই ঘ্রাণ পাবেন। সবকিছু সতেজ লাগবে।
প্রসাধনী রাখুন অনেকক্ষণ: মেকআপ করার আগে আঙুলের সাহায্যে চোখের নিচে ও নাকের চারপাশে আলতোভাবে ডিওডোরান্ট লাগিয়ে নিতে পারেন। এতে আপনার ত্বকের তৈলাক্ত ভাব দূর হবে।
পায়ের দুর্গন্ধ, আজ থেকে বন্ধ: রাতে ঘুমাতে যাওয়ার আগে পায়ের নিচে হালকাভাবে ডিওডোরান্ট লাগিয়ে নিতে পারেন। এতে যেমন পায়ে ভেজা ভেজা ভাব থাকবে, তেমনি পরদিন পর্যন্ত দুর্গন্ধও থাকবে না।
জিনস পরুন সহজে: পায়ে ডিওডোরান্ট দিলে আপনার আটঁসাঁট জিনসের প্যান্টটিতে সহজেই পা গলিয়ে নিতে পারবেন; কিংবা পরতে পারবেন আপনার প্রিয় চামড়ার শার্টটিও!
সূত্র: রিডার্স ডাইজেস্ট|