প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-সমর্থিত (ইউপিডিএফ) পাহাড়ি ছাত্রপরিষদের উদ্যোগে ২১ জুলাই পানছড়ি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের কলেজ শাখার সভাপতি রাম প্রসাদ ত্রিপুরার সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসেতু বিকাশ চাকমা, অনিল চন্দ্র চাকমা, শিক্ষক প্রভাকর চাকমা, প্রভাষক রত্ন কুসুম চাকমা, রিকো চাকমা, নারীনেত্রী অপরাজিতা খীসা প্রমুখ।