ডিজাইনারস ফোরামের কমিটি গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিজাইনার্স ফোরামের নতুন কমিটি গঠন উপলক্ষে ১৭ জুলাই ফোরামের আমিরবাগ কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। শিল্পী আহমেদ নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিতি সভায় রওশন আরা চৌধুরীকে সভাপতি, এইচ এম ইলিয়াছকে সচিব ও সুব্রত বড়ুয়াকে অর্থসচিব করে দুই বছরের জন্য ১৭ সদস্যের কমিটি গঠন করা হয়। সভায় ৩১ জুলাই চট্টগ্রাম মেডিকেল কলেজ মিলনায়তনে ঈদ ফ্যাশন মেলা আয়োজনের সিদ্ধান্ত হয়। বিজ্ঞপ্তি।