ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মিলনায়তনে আজ (বৃহস্পতিবার) শুরু হচ্ছে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। বেলা আড়াইটায় মেলার উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফছারুল আমীন। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক মো. মাহ্ফুজুর রহমান। বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস এটুআই প্রকল্পের উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। এতে তথ্যপ্রযুক্তিবিষয়ক সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সুন্দরবনের পক্ষে ভোট সংগ্রহের আয়োজন করা হয়েছে।