ডিজিটাল উদ্ভাবনের প্রতিযোগিতা
মাঝরাতে হঠাৎ করেই আপনি অসুস্থ বোধ করছেন। চিকিৎ সক বা হাসপাতাল আশপাশে নেই। ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি আপনার হাতের কাছে থাকে মোবাইল ফোন, তবে ডায়াল করুন স্বাস্থ্যসেবার হেল্পলাইনে। মুহূর্তেই আপনি পেয়ে যাবেন দরকারি পরামর্শ। মোবাইল ফোনে স্বাস্থসেবাসহ বেশকিছু উদ্যোগ বেরিয়ে এসেছিল গত বছরের ই-কনটেন্ট প্রতিযোগিতা ২০১০-এ । গতবারের সফলতার সূত্র ধরেই এবার আরও বড় পরিসরে আয়োজন করা হচ্ছে এই প্রতিযোগিতার। চলতি বছর প্রতিযোগিতার শিরোনামে পরিবর্তন এসেছে। এবার এর নাম ‘জাতীয় ডিজিটাল উদ্ভাবনী পুরস্কার ২০১১’। বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডিনেট এই প্রতিযোগিতার আয়োজন করছে। গত ৩০ জানুয়ারি এর উদ্বোধন হয়ে গেছে। এখন চলছে প্রতিযোগিতার জন্য বিভিন্ন ডিজিটাল উদ্যোগ জমা নেওয়ার প্রক্রিয়া। প্রকল্প জমা নেওয়া শুরু হয়েছে ১০ ফেব্রুয়ারি থেকে। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এটি জমা দেওয়া যাবে। এবারের প্রতিযোগিতাপ্রতিযোগিতাকে সরাসরি দুই ভাগে ভাগ করা হয়েছে। এক. সরকারি উদ্যোগ। দুই. বেসরকারি উদ্যোগ। সরকারি অংশে সাতটি শ্রেণীতে এবং বেসরকারি অংশে ১০টি শ্রেণীতে প্রকল্প জমা দেওয়া যাবে। আবার প্রতিটি শ্রেণীকে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রতিটি শ্রেণীতেই থাকছে মোবাইল ফোনভিত্তিক উদ্যোগ, ই-কনটেন্ট উদ্যোগ। মোট ৩৪ শ্রেণীতে পুরস্কার দেওয়া হবে। তবে যে শ্রেণীতে উপযুক্ত, মানসম্পন্ন প্রকল্প জমা পড়বে না, সে শ্রেণীতে কোনো পুরস্কার দেওয়া হবে না বলে আয়োজকেরা জানান। সরকারি পর্যায়ে স্বাস্থ্য, পরিবেশ, শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য, অর্থনৈতিক, অংশগ্রহণ ও জীবিকা। আর বেসরকারি প্রকল্পগুলো এই সাতটি শ্রেণীর সঙ্গে আরও তিনটি—বিনোদন এবং খেলা, বিজ্ঞান ও প্রযুক্তি, সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জমা দেওয়া যাবে। প্রতিযোগিতার বিষয়ে ডিনেটের নির্বাহী পরিচালক অনন্য রায়হান জানান, দেশের বিভিন্ন জায়গায় প্রযুক্তিনির্ভর অনেক সৃজনশীল কাজ হয়ে থাকে। কিন্তু উপযুক্ত উদ্যোগের অভাবে সে কাজগুলো অগোচরেই রয়ে যায়। মূলত এ কাজগুলোকে উৎ সাহ দিতেই গত বছর এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রতিযোগিতায় পুরস্কার পাবে যেসব প্রকল্প, তারা ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পাবে। বাংলাদেশে নিবন্ধিত যেকোনো প্রতিষ্ঠান, সংস্থা অথবা বাংলাদেশের নাগরিক বা ব্যক্তি এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রতিষ্ঠান, সংস্থা অথবা ব্যক্তি— যেকোনো শ্রেণীতে মাত্র একটি প্রকল্পই জমা দিতে পারবে। প্রকল্পে ব্যবহূত চিত্র, শব্দ ও সংগীতের ক্ষেত্রে মেধাস্বত্ব অবশ্যই মনোনয়নকারীর হতে হবে। অনলাইনে ফরম পূরণ ছাড়া প্রয়োজনীয় সিডি বা মুদ্রিত বিষয় ডাকযোগে পাঠানো যাবে। প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিবন্ধনের প্রমাণ পাঠাতে হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে। ডাকযোগে পাঠানোর ঠিকানা: ডি. নেট ৬/৮, হুমায়ুন রোড, ব্লক-বি, মোহাম্মাদপুর, ঢাকা-১২০৭।প্রকল্প জমা দেওয়াপ্রকল্প জমা দিতে ইন্টারনেটে www.eaward.org.bd ঠিকানার ওয়েবসাইটে গিয়ে মনোনয়নপত্র নামিয়ে নিতে হবে। এর সঙ্গে দরকারি সব কাগজ ও ফাইল দিয়ে দিতে (অ্যাটাচড) হবে। এই সাইটে বিস্তারিত নিয়ম প্রকাশ করা হয়েছে। এই প্রতিযোগিতার প্রধান অংশীদার প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প। আয়োজন-সহযোগী হিসেবে আছে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার। সংবাদমাধ্যম অংশীদার এটিএন নিউজ, অনলাইন অংশীদার কমজগৎ ডট কম, জ্ঞান অংশীদার ভারতের ডিজিটাল এমপাওয়ারমেন্ট ফাউন্ডেশন এবং পৃষ্ঠপোষক হিসেবে আছে বিডিজবস ডট কম, ইন্টেল ও মাইক্রোসফট।