ডিজিটাল কাউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধুর! এসবের কোনো মানে হয়—মনে মনে বলে উঠল ফ্যাবাস্ট। এবার ওর বাবা কোরবানির গরু কিনতে পারবেন না। মাত্রই ভিজ্যুয়াল এইচডি স্ক্রিনে কথা হয়েছে তাঁর সঙ্গে। দুই দিনের সফরে তিনি গেছেন উজবেকিস্তানে। কাল বাদে পরশু ঈদ, অথচ এই সময় বাবা বাইরে গেলেন; ‘বডি এক্সচেঞ্জার’-এ উঠে গেলেই পারতেন, চোখের পলকে পৌঁছে যেতেন। কিন্তু জিনিসটা একটু ভার্চুয়াল, যার জন্য বাবাকে এয়ার লঞ্চার দিয়েই বাইরে যেতে হচ্ছে। অতএব, ফ্যাবাস্টকেই এবার কোরবানির গরু কিনতে হবে। ফ্যাবাস্টের মা নেই, ওর জন্মের সময়ই তিনি মারা যান। তবে ফ্যাবাস্ট যখন-তখন তার মায়ের সঙ্গে কথা বলতে পারে। সে তার মায়ের মস্তিষ্কের অনুভূতিগুলো ধরতে পারে, কারণ তার মায়ের মস্তিষ্ক স্মৃতিধারণ দ্রবণে জমা আছে। বিজ্ঞানীরা এখন চিন্তা করছেন যে মস্তিষ্ক থেকে বিভিন্ন অনুভূতি নিয়ে ক্লোনে প্রতিস্থাপন করলে তা কি পূর্ববর্তী মানুষের মতো চিন্তা করে কি না। উনিশ-বিশ ভাবতে ভাবতে ফ্যাবাস্ট এসে দাঁড়ায় তার ‘টাইমপাস মেশিন’-এর সামনে। যার অর্ধেকটা মানুষ আর অর্ধেকটা যন্ত্রের মতো। এর সঙ্গে সে যা ইচ্ছা তা করতে পারে। ফ্যাবাস্ট মেশিনটিকে জিজ্ঞাসা করে——তুমি কি গরু কিনতে পারো?—না, ফ্যাবাস্ট। আমাকে সেই ক্ষমতা দেওয়া হয়নি। তুমি বরং অনলাইনে দেখতে পারো।সাইটিক কম্পিউটারে পশুর হাটের কথা উচ্চারণ করতেই চলে এল অনেক পশুর তালিকা। কোনগুলো বিক্রি হবে ও হয়েছে, তার তালিকার পাশাপাশি পশুর মূল্য ও সর্বোচ্চ কত দামে বিক্রি হয়েছে কোন পশু, তা-ও আছে। ফ্যাবাস্ট নির্দেশ দিতেই অনলাইন চ্যাটে চলে এলেন গরু বিক্রেতা আন্তা করিম। গতবার এঁর থেকেই গরু কিনেছিলেন বাবা। তাই আন্তাকে বললেন, কিছু গরুর ছবি দেখাতে হলোগ্রাফিক স্ক্রিনে। হলোগ্রাফিক মুডে গরুর একেবারে জীবন্ত ছবি দেখা যায়। ফ্যাবাস্টের একটা গরু পছন্দ হলো কিন্তু তার রং ভালো লাগল না। তবে সমস্যা নেই, ক্লাসিক ট্যাবলেট খাওয়ালে গরুর পছন্দমতো রং পাওয়া যায় কোনো প্রকার ক্ষতি ছাড়াই। আন্তাকে কমলা রং দিতে বলে, গরু পাঠিয়ে দিতে বলল বাসায়। ২০ মিনিটের বেশি সময়ের পর হোম ডেলিভারি দিলে ক্রেডিট কম দিতে হয়, কিন্তু আন্তা ১৮ মিনিটেই পাঠিয়ে দিলেন। ফ্যাবাস্ট গরুটির যাবতীয় জিনিসপত্র জানার জন্য এর সামান্য লালা ‘ডিএনএ ফাইন্ডার’-এ দিয়ে যাবতীয় তথ্য বের করল। চমৎকার এই মেশিন, ডিএনএর তথ্য বের করার পাশাপাশি প্রাণীটি কোন প্রজাতির তা-ও বলে দেয়। ফ্যাবাস্ট দেখল যে গরুটি দেশি ও হরিয়ানা প্রজাতির সংকর জাত। এর মধ্যে কোনো জীবাণু নেই। তাই ‘টাইমপাস মেশিন’কে এটির দেখাশোনা করতে দিয়ে গেল আন্তা করিমের কাছে গরুটির দাম দিতে। হুমম, কল্পনা? তা তো বটেই। কিন্তু এমন একটা সময়ের কথা আমি সব সময়ই চিন্তা করি। এমন কোনো সময় কি সত্যিই আসবে? এলে সেটাই হবে আমার সত্যিকার অন্য রকম ঈদ।মো. মিশালগোপীবাগ, ঢাকা।