
কম্পিউটার হ্যাং করলে বারবার Refresh করা হলে ঠিক হয়ে যাবে।
মুঠোফোনের ব্যাটারি শেষ হয়ে গেলে ব্যাটারি খুলে আবার লাগালে ব্যাটারি আরও কিছুক্ষণ কাজ চালিয়ে নিতে পারে (স্মার্টফোনের বেলায় প্রযোজ্য নয়)।
টিভিতে একটা চ্যানেল পরিষ্কার দেখা যাচ্ছে না? অন্য একটা চ্যানেলে গিয়ে আবার ফিরে আসুন! কাঙ্ক্ষিত চ্যানেল পরিষ্কার দেখা যাবে।
হুট করে ইন্টারনেট ডাটা প্যাকেজ শেষ হয়ে গেলেও পেজ কয়েকবার রিলোড করা হলেই কিছু ডাটা যোগ হয়ে যাবে দৈব শক্তিবলে!
নেটওয়ার্ক না পাওয়া গেলে মুঠোফোন অফ করে আবার অন করুন, নেটওয়ার্ক পাওয়া যাবে!
যেকোনো অপশনে Ok দেখামাত্র সেটাতে ক্লিক করতে হবে। পুরো ব্যাপারটা কী—সেটা বোঝার প্রয়োজন নেই।
Select, Ok, Cancel—এ ধরনের অপশনে একসঙ্গে কয়েকবার ক্লিক করলে কমান্ড দ্রুত কাজ করবে।
Enter এবং Space বাটন কখনোই আস্তে চাপা যাবে না, আঙুলের সর্বশক্তি এই দুই বাটনের ওপর প্রয়োগ করতে হবে।
উইন্ডো মিনিমাইজ করে রাখলে যেকোনো সেটআপ বা ডাউনলোড দ্রুত হয়।
মেসেজ ভুল করে সেন্ড হয়ে যাওয়ার পর যত জোরে এবং যতবার Cancel বাটনে চাপ দেওয়া যায়, মেসেজ পাঠানোর প্রক্রিয়া বাতিল হওয়ার সম্ভাবনা তত বেশি!
টিভি কিংবা এসির রিমোট কাজ না করলে

আছাড় মারুন, আবার কাজ করতে শুরু করবে।
রিমোটটা কাজ করতেছে না। নতুন ব্যাটারি আনিস না কেন?
হালকা করে একটা আছাড় দে, ঠিক হয়ে যাবে।
কম্পিউটারের যেকোনো সমস্যার সমাধান করতে চাইলে
প্রাথমিক চিকিৎসা রি–স্টার্ট!
পিসিটা খালি হ্যাং করে, কী করুম?
মাঝেমধ্যে কি–বোর্ড কাজ করে না, সেইটা?
হ্যাং করলে রি–স্টার্ট দিবি।
রি–স্টার্ট দিবি।
আর ওয়াই–ফাই কানেক্ট না হইলে?
রি–স্টার্ট!