চলচ্চিত্রচর্চা প্রতিষ্ঠান মিজঅঁসেনের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সহযোগিতায় ২৩ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত ‘ডিজিটাল চলচ্চিত্রবিষয়ক কর্মশালা’ শীর্ষক এক কর্মশালার আয়োজন করা হয়েছে। ঢাকার স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের সহযোগী অধ্যাপক চলচ্চিত্রগ্রাহক পঙ্কজ পালিত এই কর্মশালা পরিচালনা করবেন। কর্মশালায় চলচ্চিত্র নির্মাণে ক্যামেরা পরিচালনায় আলোকসম্পাত, রঙের ব্যবহার, ডিজিটাল পদ্ধতি, লেন্স, কম্পোজিশন ইত্যাদি বিষয়ে কারিগরি ও নান্দনিক দিক বিস্তারিত আলোচনা করা হবে। নিবন্ধনের শেষ সময় ২৩ জানুয়ারি।
প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাদশা মিঞা রোডের চারুকলা ইনস্টিটিউটে এই কর্মশালা চলবে। আগ্রহীদের বাতিঘর পুস্তক বিপণি, চারুকলা ইনস্টিটিউট অথবা হাকিম প্লাজা ১৬৮/১৬৯, কলেজ রোড়, গুলজার মোড়, চকবাজার মিজঅঁসেন কার্যালয়ে (ফোন: ০১৮১৯৮৪৯০৬৬) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। বিজ্ঞপ্তি।