ডিজিটাল পাঠ্যবই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী দিনের পাঠ্যবই হবে যন্ত্রনির্ভর (ডিজিটাল) ও স্মার্ট। এটি ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যাপারে বিভিন্ন তথ্য অনলাইনে পাঠিয়ে দেবে শিক্ষকের কাছে। ফলে দুষ্টু শিক্ষার্থীরা শিক্ষককে আর ধোঁকা দিতে পারবে না। মার্কিন গবেষকেরা এমন ডিজিটাল বইয়ের কথা জানিয়েছেন। ডিজিটাল পাঠ্যবই ব্যবহারের পথিকৃৎ বলে পরিচিত যুক্তরাষ্ট্রের টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা বলেন, একটি নির্দিষ্ট বই একজন শিক্ষার্থী কতবার বই পড়েছে, কতক্ষণ পড়েছে এবং সেই বই থেকে কী কী নোট করা হয়েছে, এসব তথ্য শিক্ষকদের কাছে পৌঁছে যাচ্ছে। এভাবেই তাঁরা শিক্ষার্থীদের পড়াশোনার অবস্থা যাচাই করার সুযোগ পাচ্ছেন। একইভাবে বইটির প্রকাশকেরাও এসব তথ্য জানতে পারবেন। সিবিসি নিউজ।