ডিজিটাল পিঠা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদিন এক বুড়ো মোবাইল ফোনের দোকানে গিয়ে বললেন, ‘আপনার মোবাইলে এই পিঠাগুলো বিদেশে আমার ছেলের কাছে পাঠিয়ে দিন তো।’ দোকানি বললেন, ‘আংকেল, মোবাইলে তো পিঠা পাঠানো যায় না।’ বুড়ো বললেন, ‘এগুলো তো ডিজিটাল পিঠা, অবশ্যই ডিজিটাল মোবাইলে পাঠানো যাবে।’ একটু নরম সুরে বুড়ো আরও বললেন, ‘আমার ছেলের পিঠা খাওয়ার খুব শখ; বাবা, মানা কোরো না। তুমি ইচ্ছা করলেই পারবে।’ দোকানি নাছোড়বান্দা বুড়োকে বোঝাতে না পেরে বললেন, ‘ঠিক আছে, আপনি পিঠা রেখে যান, আমি পাঠিয়ে দেব।’ বুড়ো মহা কৃতজ্ঞতার হাসি দিয়ে বাড়ি চলে গেলেন। কিছুদিন পর বুড়ো এসে জিজ্ঞেস করলেন, ‘বাবা, আমার ছেলে পিঠাগুলো পেয়েছে?’ দোকানি বিনীতভাবে বললেন, ‘দুঃখিত, আংকেল। আমি যে পথে ডিজিটাল পিঠা পাঠিয়েছি সে পথে বিদেশ থেকে অন্য একজন একটা ডিজিটাল বিড়াল পাঠিয়েছিল। ডিজিটাল বিড়ালের সঙ্গে পথের মধ্যে ডিজিটাল পিঠার সংঘর্ষ হয়। একপর্যায়ে সব পিঠা বিড়ালের পেটেই যায়।’  পাঁচপাড়া, লক্ষ্মীপুর।