ডিজিটাল বাংলা অভিধান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ্যাং: অচলাবস্থা।
ডিজিটাল বাংলাদেশ: মাকাল ফল। কাজির গরু—কেতাবে আছে গোয়ালে নাই।
প্রোগ্রাম: ০ এবং ১-এর সংবিধান মোতাবেক কাজ। শুরুতে একচুলও না সরার অঙ্গীকার করলেও পরবর্তীকালে ভার্সন নামধারী সংশোধনী বা অ্যামেন্ডমেন্ট আনা হয়।
র্যাম: র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। জাতীয় সংসদে আওয়ামী লীগ ও বিএনপির সাংসদদের মধ্যে এই মেমোরির উপস্থিতি দেখা যায়, যা দিয়ে তাঁরা অতীত ইতিহাসে অ্যাক্সেস করে প্রতিদিন সেসবের এক্সারসাইজ করে থাকেন।
উইন্ডোজ: বাতায়ন। গুবাক তরুর (সুপারিগাছ) সারি দেখার ফোকর। কারাগার কক্ষের দেয়ালে থাকা এক চিলতে ফোকরবিশেষ। যেখান থেকে শরতের আকাশ দেখা যায়, কিন্তু নিজের মতো করে কম্পিউটার চালানোর স্বাধীনতা হরণ হয়ে যায়। [উইন্ডোজ এক্সপি: উইন্ডোজ এক্সপায়ার্ড।]