ডিজিটাল বাংলাদেশ গড়তে এগিয়ে আসার আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাংসদ আখতারুজ্জামান চৌধুরী বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ করতে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর আদর্শ বাস্তবায়ন ও সোনার বাংলা গড়ার দায়িত্ব নতুন প্রজন্মকেই নিতে হবে। ১৭ ফেব্রুয়ারি তাঁর বাসভবনে দক্ষিণ জেলা বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার পক্ষ থেকে তাঁকে দেওয়া এক সংবর্ধনা সভায় তিনি বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন এস এম মোরশেদ। বিজ্ঞপ্তি।