ডিজুস থাপড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লাস টেনে উঠে হাতে মোবাইল ফোনসেট পাওয়ার পর থেকেই নিজেকে অনেক বড় মনে হতে থাকে। নতুন মোবাইল ফোনসেট আর সংযোগগুলোর ফ্রির তৎপরতায় আমি পড়া বাদ দিয়ে সারা রাত মোবাইল ফোনসেটে কথা বলি। সামনে এসএসসি পরীক্ষা। অথচ মোবাইল ফোনসেটে সারা রাত কথা বলি, পড়া বাদ দিয়ে। নতুন নতুন বন্ধু হয়। ওদের সঙ্গে কনফারেন্সে আড্ডা, সব মিলিয়ে আমার পড়াশোনা তখন শিকেয় উঠেছিল। আমার সঙ্গে আমার ছোট বোন ঘুমাত। ও একটু সিরিয়াস টাইপের মেয়ে। এসব মোটেই পছন্দ করত না। তখন ডিজুস টু ডিজুস সারা রাত ফ্রি ছিল। এ ছাড়া অন্য কোম্পানিগুলোর রেট বেশ কম ছিল। তাই আমি দুই-তিনটি সিম কিনে ফেলি। আমার ভাইয়ারও বেশ কয়েকটি সিমকার্ড ছিল। তবে আমি শুধু ভাইয়ার একটেল নম্বরটি জানতাম। একদিন আমার ছোট বোন এসে আমাকে একটি ডিজুস নম্বর দিয়ে বলল কথা বলতে, যার নম্বর তার সঙ্গে বন্ধুত্ব করতে। আমি মোটামুটি বিস্ময় গোপন করে নম্বরটি নিলাম, কেননা সে কখনো এসব আলাপ পছন্দ করত না। আর সে-ই কিনা আমাকে নম্বর দিয়ে বলল কথা বলতে! যাহোক আমি নম্বরটি নিয়ে রাতে ফোন দিলাম। একটা ছেলে ফোন ধরল।ছেলেটা বলল, হ্যালো, কে বলছেন?আমি বললাম, আপনি কে বলছেন?ছেলেটা বলল, আপনি বলুন, আপনি কে বলছেন, কারণ ফোনটা আপনি করেছেন।এভাবে কিছুক্ষণ কথা কাটাকাটির পর ছেলেটি বলল, আপনি না বললেও আমি আপনাকে চিনি।আমি বললাম, কীভাবে?ছেলেটি বলল, আপনার নাম শাকিলা তানজিন, ঠিক কি না।আমি বললাম, আপনাকে কে বলল?ছেলেটি বলল, যে-ই বলুক। আমি আপনাকে হাড়ে হাড়ে চিনি। আজ আপনি গোলাপি রঙের জামা পরেছেন। আপনার চুল লম্বা। আপনি এবার এসএসসি দেবেন।আমি ভাবলাম, এসব তথ্য বোধহয় আমার বোন ছেলেটিকে বলে দিয়েছে, আমাকে অবাক করে দেওয়ার জন্য। তাই আমি বললাম, তো কী হয়েছে?’ছেলেটি বলল, আমি শুধু আপনার সম্পর্কে জানি, তা নয়। আমি ইচ্ছা করলে আপনার গালে থাপড়ও দিতে পারি।আমি রেগে গিয়ে বললাম, আচ্ছা দিন তো।কিন্তু একি হলো। সত্যি সত্যি গালে থাপড়ের অনুভূতি পেলাম। পেছনে ফিরে দেখি, আমার ভাইয়া দাঁড়িয়ে।আমার বোন বলে উঠল, কী রকম লাগল, ডিজুস থাপড়? বিবিএ, দারুল ইহসান ইউনিভার্সিটি।