ডিপিডিসি নেবে ৫৬ ইঞ্জিনিয়ার
সম্প্রতি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে ৫৬ জন কর্মী নেবে বলে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ পদে তিন বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। তবে যোগ্যতা অনুযায়ী প্রার্থীকে ৬০ বছর পর্যন্ত চাকরির সুযোগ দিতে পারে কর্তৃপক্ষ। আবেদন করতে হবে আগামী ১৩ ডিসেম্বরের মধ্যে। বিজ্ঞপ্তি অনুযায়ী এ পদে ইলেকট্রিক্যাল বিষয়ে ৩৮ জন, পাওয়ার বিষয়ে তিনজন, মেকানিক্যাল বিষয়ে চারজন, টেলিকমিউনিকেশন বিষয়ে তিনজন, মেকাট্রনিকস বিষয়ে তিনজন এবং এনভায়রনমেন্টাল, কনস্ট্রাকশন, আর্কিটেকচার ও ইন্টেরিয়র ডিজাইন, ইন্সট্রুমেন্টেশন ও প্রসেস কন্ট্রোল এবং অটোমোবাইলে একজন করে নেওয়া হবে। এ পদে আবেদন করতে হলে প্রার্থীকে ন্যূনতম একটি প্রথম শ্রেণিসহ সংশ্লিষ্ট বিষয়গুলোতে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাস হতে হবে। আবেদনকারীর বয়স ১-১১-১৫ তারিখে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের মাসিক ২২ হাজার ৫০০ টাকা বেতন দেওয়া হবে। এ ছাড়া মূল বেতনের ৬০ শতাংশ বাড়িভাড়া, উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, বিমাসহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে। প্রয়োজনীয় কাগজপত্রসহ অনলাইনে আবেদন করতে হবে ডিপিডিসির ওয়েবসাইট www.dpdc.org.bd অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট dpdc.teletalk.com.bd এ ঠিকানায় গিয়ে।