ডিবিবিএল-বিএএফ গলফ টুর্নামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পতেঙ্গার বিমানবাহিনীর ঘাঁটি জহুরুল হকের শাহিন গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের (এসজিসিসি) আয়োজনে প্রথম ডিবিবিএল-বিএএফ গলফ টুর্নামেন্ট ২১ জানুয়ারি অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন বিমানবাহিনীর ঘাঁটি জহুরুল হকের এয়ার অধিনায়ক এম সানাউল হক। বিশেষ অতিথি ছিলেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের (ডিবিবিএল) প্রথম ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মাহমুদ আকতার। প্রতিযোগিতায় গলফ ক্লাবের সদস্য ছাড়াও সামরিক-বেসামরিক গলফাররা অংশ নেন।শেষ হলো নবীন মেলার টেবিল টেনিসনবীন মেলা আয়োজিত টেবিল টেনিস প্রতিযোগিতা ১৫-১৭ জানুয়ারি সিজেকেএস জিমনেশিয়ামে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধন করেন ক্রীড়াসংগঠক আ জ ম নাসির। ১১০ জন প্রতিযোগী এতে অংশ নিয়েছেন। বালক অনূর্ধ্ব-১৩ বিভাগে মুফরাদুল খায়ের ওরফে সজীব চ্যাম্পিয়ন, তাহমিদ হোসেন রানারআপ ও তৌহিদুর রহমান তৃতীয় স্থান লাভ করে। অনূর্ধ্ব-১৭ বিভাগে অনেজ চৌধুরী রানারআপ ও কৌশিক মোহাম্মদ তৃতীয় স্থান লাভ করে। পুরুষ একক বিভাগে রিগ্যান বড়ুয়া চ্যাম্পিয়ন, আসিফুল ইসলাম রানারআপ ও সোয়েবুল ইসলাম তৃতীয় স্থান লাভ করেন। মহিলা এককে ওয়াসিমা মুনীর চ্যাম্পিয়ন, তাসলিমা ইয়াসমিন রানারআপ ও তারা দেবী তৃতীয় স্থান লাভ করেছেন। ১৭ জানুয়ারি সন্ধ্যায় নবীন মেলার সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্রীড়াসংগঠক আলী আব্বাস। বিশেষ অতিথি ছিলেন সিজেকেএস টেবিল টেনিস কমিটির সম্পাদক জামিল হাসান, মহী ইসলাম, সুবীর কুমার নাথ, মানস চৌধুরী, মোরশেদুল আলম ও সাইফুল আলম। নবীন মেলার মুফরাদুল খায়ের সজীব ডাবল ক্রাউন লাভ করায় তাকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।