ডিম-দর্পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গবেষকেরা বলছেন, বিভিন্নভাবে ডিম খাওয়ার সঙ্গে মানুষের ব্যক্তিত্বের একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ব্যক্তিত্ববিশেষে কেউ পছন্দ করেন সেদ্ধ, কেউ ভাজা আবার কেউ পোচ।গবেষণাটি পরিচালনা করেছে মাইন্ডল্যাব ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান। যুক্তরাজ্যের এক হাজার ১০ জন প্রাপ্তবয়স্ক মানুষের ডিম খাওয়ার ধরন নিয়ে তথ্য সংগ্রহ করেন গবেষকেরা। গবেষকেরা জানিয়েছেন, যাঁরা ডিম পোচের ভক্ত, তাঁরা বাইরে বেশি কাজ করেন, উচ্চ স্বরে গান শোনেন এবং অধিকাংশ ক্ষেত্রেই তাঁরা সুখী। সেদ্ধ ডিম যাঁরা পছন্দ করেন, তাঁরা কিছুটা অগোছালো হন। রান্না করা ডিমের ভক্তরা আবার দৃঢ়প্রত্যয়ী হন। গবেষকেরা দেখেছেন, ভাজা ডিমের ভক্ত হন তরুণ ও কাজে দক্ষরা। আবার নিজের বাড়ি আছে এবং বড় পদে কাজ করেন এমন ব্যক্তিরা রান্না করা ডিমই বেশি পছন্দ করেন। টেলিগ্রাফ।