ডিমকের শিয়াল বন্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাইডিয়া ডিমক, ৭ বছরের এই মেয়েটা থাকে যুক্তরাজ্যের ওরচেস্টারের টোলাডাইনে। খুব সুন্দর ওদের বাসাটা। বাসার পেছনে আছে একটা বাগান। সেই বাগানের পাশেই থাকে একটা শিয়াল পরিবার। সেই পরিবারে আছে আবার ছোট্ট একটা বাচ্চা শিয়াল। তার সঙ্গে দারুণ খাতির ডিমকের! একদম ছোটবেলা থেকেই শিয়ালটাকে এটা-সেটা খাওয়াতো মেয়েটা। তারপর একটা নামও দিয়ে দিল—ফক্সি লক্সি। খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল ফক্সি লক্সি আর ডিমকের মধ্যে। আগে তো বেশির ভাগ সময় রাতেই দেখা হতো বাচ্চা শিয়ালটার সঙ্গে। এখনো দিনের আলোতেও ডিমককে দেখতে আসে ফক্সি লক্সি। মজার বিষয়, ডিমক এখন গান গাইলেই জঙ্গল থেকে ছুটে আসে তার বন্ধুটা! নাচও জুড়ে দেয় গানের তালে তালে। ডেইলি মেইলগ্রন্থনা: মাহফুজ রহমানমুরগির ঘরে বিড়ালের বাসচীনের শ্যানডং প্রদেশের কিংডাওয়ে থাকেন লি তংফা। অনেকগুলো মুরগি আছে তাঁর। আর আছে একটা বিড়াল। মুরগিগুলো বাচ্চা ফুটিয়েছে কদিন হলো। সপ্তাহ দুয়েক আগে মনের ভুলে মুরগির বাচ্চাগুলো রাখার খাঁচাটার দরজা খুলে রেখে গিয়েছিলেন তংফা। বিড়ালটাকে নিয়ে খুব ভয়ে ভয়ে থাকতেন। বাচ্চাগুলোকে না আবার মেরেটেরে ফেলে! খানিক বাদে ফিরে এসে আক্কেলগুড়ুম তাঁর! দেখেন, দিব্যি খাঁচার ভেতরে ঢুকে বসে আছে বিড়ালটা। খাতিরও করে ফেলেছে মুরগির বাচ্চাগুলোর সঙ্গে। সেই থেকে মুরগির খাঁচাতেই আস্তানা গেড়েছে ওই বিড়াল। মুরগির বাচ্চাগুলোও দারুণ পছন্দ করে তাকে। খাঁচার ভেতরে ঢুকলেই নাকি মাথায়-পিঠে চেপে বসে। অরেঞ্জ অনলাইন