ডিম্বাশয় ক্যানসারে লক্ষণ জানা জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিম্বাশয়ের ক্যানসারে নির্দিষ্ট কোনো উপসর্গ বা সংকেত থাকে না। অধিকাংশ ক্ষেত্রে এ রোগ তৃতীয় ও চতুর্থ পর্যায়ে শনাক্ত হয়। এ অবস্থায় চিকিৎ সা প্রায়ই জটিল হয়ে যায়। এ জন্য এর লক্ষণগুলো জানা জরুরি।ডিম্বাশয় ক্যানসারের জন্য বেশি ঝুঁকিপূর্ণ যাঁরা সাধারণত মেনোপজ-পরবর্তী বয়স্ক নারীরা এ রোগে আক্রান্ত হন। তাঁদের ৮০ শতাংশের বয়স ৫০-এর ওপরে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এ ঝুঁকি বাড়তে থাকে। পরিবারে ক্যানসারের ইতিহাস থাকলে। ওজন বাড়ার সঙ্গে ডিম্বাশয়ের ক্যানসারের যোগসূত্র পাওয়া গেছে। উচ্চতা ও ওজনের সূচক বিএমআই (বডিমাসইনডেক্স) ৩০-এর ওপরে হলে ডিম্বাশয়ের ক্যানসারের ঝুঁকি খুব বেশি। মেনোপজ হওয়া নারীরা দীর্ঘদিন হরমোন প্রতিস্থাপন বড়ি সেবন করলে। শুধু ইস্ট্রোজেন বড়িতে এর ঝুঁকি বেশি।ডিম্বাশয় ক্যানসারের প্রাথমিক উপসর্গ পেট ফুলে যাওয়া। ভারী ভারী বোধ হওয়া। পেট ফুলে থাকার কারণে খেতে অসুবিধা। পেটে ব্যথা অনুভব করা। ব্যথার মাত্রা অল্প বা তীব্রও হতে পারে। ঘন ঘন প্রস্রাব হওয়া।এসব উপসর্গ বা সংকেত হলেই ডিম্বাশয়ের ক্যানসার নির্দেশ করে না। তবে এ ধরনের সমস্যা হলে দ্রুত চিকিৎ সকের পরামর্শ নিতে হবে।ডিম্বাশয়ের ক্যানসার নিয়ে পাঁচটি তথ্য১। সব নারীর ডিম্বাশয় ক্যানসারের ঝুঁকি থাকে। তবে সবাই সমান ঝুঁকিপূর্ণ নন।২। এ রোগের সতর্কসংকেত জানা থাকলে জীবন রক্ষা পায়।৩। প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় করা গেলে বেশির ভাগই নিরাময় হয়।৪। অসচেতনতার কারণে প্রায়ই এ রোগ শেষ পর্যায়ে শনাক্ত হয়।৫। পেপস টেস্ট করে ডিম্বাশয় ক্যানসার শনাক্ত করা যায় না। জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা।