ডিসি পাহাড়ে নবান্ন উৎসব ১৪ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর ঘুরে এল অগ্রহায়ণ। এল বাঙালির উৎসব ‘নবান্ন’। বাংলার চিরায়ত কৃষিজ সংস্কৃতিকে নগর জীবনে উদ্যাপনের লক্ষ্যে ডিসি পাহাড়ে ১৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে নবান্ন উৎসব। ‘আজি নবান্ন উৎসবে নবীন গানে, আয়রে সবে আয়রে ছুটে প্রাণের টানে’ স্লোগানে এ উৎসবের আয়োজক ছোটদের সাংস্কৃতিক স্কুল ‘শিশুমেলা’।
ওই দিন বিকেল চারটায় উৎসব উদ্বোধন করবেন তিনজন কৃষক। প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়য়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন অধ্যাপক ফেরদৌস আরা আলীম। উৎসবে থাকবে পিঠাপুলি, মুড়ি-মুড়কিসহ কৃষিজ পণ্যের স্টল। মুক্তমঞ্চে পরিবেশিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজ্ঞপ্তি।