ডিসি পাহাড়ে স্বাধীনতার বইমেলা ৭ মার্চ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম একাডেমির উদ্যোগে প্রতিবারের মতো এবারও স্বাধীনতার বইমেলা আগামী ৭ থেকে ১১ মার্চ নগরের ডিসি পাহাড়ে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রস্তুতি সভা ১১ ফেব্রুয়ারি একাডেমির পরিচালক রহমান হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন অধ্যক্ষ আনোয়ারা আলম, নেছার আহমদ, আমিনুর রশীদ কাদেরী, দীপক বড়ুয়া, জিন্নাহ চৌধুরী, অরুণ শীল, ফজল হোসেন প্রমুখ। সভায় একাডেমির পরিচালক অধ্যক্ষ আনোয়ারা আলমকে আহ্বায়ক ও জিন্নাহ চৌধুরীকে মহাসচিব করে মেলা উদ্যাপন পরিষদ গঠন করা হয়। বিজ্ঞপ্তি।