ডিসি হিলে কাল সিএমবিএর কনসার্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয়ের ৪০ বছর পূর্তি উপলক্ষে ডিসি হিলে উন্মুক্ত কনসার্ট আগামীকাল শুক্রবার। চিটাগাং মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশনের (সিএমবিএ) অয়োজনে এ কনসার্ট শুরু হবে বেলা দুইটা থেকে। এতে চট্টগ্রামের ১৯টি ব্যান্ড দল গান গাইবে। ব্যান্ডগুলো হলো—আসোয়াদ, আর্তনাদ, বিন্দু, ড্রিমজ, ফেরারি, হ্যামার, লিনারস, মিলেনিয়াম, নেক্সাস, অসময়, প্রান্তর, রিসেন্ট, স্পার্ক, সাসটেইন, ষড়ঋতু, সোয়েভ, তীরন্দাজ, উইং ও এক্সপ্লোর।